top of page

বাটানগর বজবজ

লিটল ম্যাগাজিন কার্নিভাল

যেভাবে শুরু

আমরা যা করতে চেয়েছি

নতুন বইয়ের গন্ধ

উদযাপনের কিছু মুহূর্ত

আর কিই বা দিতে পারি, সম্বল তো এই পুরনো জলঝারি। ছেলেবেলার বন্ধু, ভিড় ট্রেন থেকে নেমে কাউন্টার ভাগ করে নেবার সুখ। তার দু'এক কলম উঠে আসে লিটল ম্যাগাজিনের পাতায়। এই নিয়েই তো বাটানগর - বজবজ লিটল ম্যাগাজিন কার্নিভাল। সঙ্গে থাকুন। মনভালো-মনখারাপে, সকলে একসাথে থাকি আমরা। দেখা হোক প্রতি শীতে এই মফস্বলের বুকে।

শীত এসে ছুঁয়ে যাচ্ছে মফস্বল পাড়া, ঘিঞ্জি অলিগলি, চায়ের দোকান, আড্ডার ঠেক। পাশাপাশি অনেকগুলো হাত এসে জড়ো হচ্ছে আগুন-উত্তাপে। গল্পের সঙ্গে কাউন্টার বিনিময় চলছে নাগাড়ে। ওদিকে ঠিক মোড় মাথায় টিউশন ফেরত দু’টো সাইকেল থেমে আছে, চুপ। তাদের গা’য়ে হিম ঝরে পড়ছে টুপটাপ। শীতকাল মানে আসলে এইসব। শীতকাল মানে আসলে সবাই মিলে উষ্ণ হয়ে জড়িয়ে-জাপটিয়ে বাঁচতে চাওয়া, একসঙ্গে। এবং শীতকাল মানে আদতে সেলিব্রেট করা একটাই উৎসব। যা ভাল থাকার কথা বলে, বলে আনন্দ করে বেঁচে নেওয়ার কথা। বাটানগর বজবজ লিটল ম্যাগাজিন কার্নিভাল সেই উৎসবেরই একটা অঙ্গ।

কথাবার্তা:

9830181875, 7003020519, 8777585134

bblmcarnival@gmail.com

bottom of page