top of page

যেটুকু করা হয়ে উঠেছে...

শুধুই কবিতা পাঠ? না। শুধুই কিছু পত্রিকাকে ডেকে এনে বসিয়ে দেওয়া চেয়ার টেবিল দিয়ে কিংবা প্রকাশ করে দেওয়া দুটো বই? না, তাও নয়। আসলে যেটা মনে হয়েছিল, ​এই আকালেও, চাইলে একসাথে হাতে হাত ধরে থাকতেই পারি আমরা, বন্ধুরা। বদলে যেতে থাকা শহরের ক্যানভাসে তাই হারিয়ে যাওয়া উষ্ণতার খোঁজ এই কার্নিভালে। কবিতায়, চায়ের কাপে আড্ডা হোক। বন্ধু, আমরা আসলে যেটুকু করেছি...

ছুঁয়ে দেখেছি দূরের জনপদ, তার লুকিয়ে থাকা ঐতিহ্য।

শুধু কবিতাই নয়, কথা বলেছি কবির সঙ্গে কবিতার মুহূর্ত নিয়ে। উপলব্ধি করতে চেয়েছি সেই ব্রাহ্মমুহূর্ত!

এই স্মার্টফোন-ট্যাবলেটের যুগে ছোট হয়ে আসা দুনিয়ায়, 'লিটল ম্যাগাজিন' নিয়ে কথা বলতে চেয়েছে এই জনপদ, এই মফস্বলের মানুষেরা।

ছোটরা প্রথমবার কবিতা লিখেছে। নিজেদের আঁকা বা ক্যামেরায় তোলা ছবিতে 'ক্যাপশন' দিয়েছে বাংলায়। 'বই পড়া' কে বিষয় করে প্যানেল ডিসকাশনে অংশগ্রহন করেছে বড় মানুষেরা নয়, কচিকাঁচার দল।

চলচ্চিত্র জগতের সঙ্গে প্রখা্যাত ব্যক্তিরা আলোচনা করেছেন 'বই' এবং 'সিনেমা' নিয়ে।

কয়েক দশক ধরে হাতে ধরে গড়ে তুলেছেন লিটল ম্যাগাজিনের ইতিহাস, সেই স্বয়ং চলমান ইতিহাসের সঙ্গে কথা সম্পূর্ণ অন্য ধরণের আলাপচারিতায় জুড়ে দেওয়া হয়েছে দর্শককেও।

এটাতো কার্নিভাল, উৎসব। তাই হইচই গান আর খাওয়া-দাওয়ার মধ্যে দিয়েই পেরিয়ে গেছে সন্ধে। আমরা শুধু বিলিয়ে দিয়েছি সেই বন্ধুত্বের উদযাপনটুকু।

শীত এসে ছুঁয়ে যাচ্ছে মফস্বল পাড়া, ঘিঞ্জি অলিগলি, চায়ের দোকান, আড্ডার ঠেক। পাশাপাশি অনেকগুলো হাত এসে জড়ো হচ্ছে আগুন-উত্তাপে। গল্পের সঙ্গে কাউন্টার বিনিময় চলছে নাগাড়ে। ওদিকে ঠিক মোড় মাথায় টিউশন ফেরত দু’টো সাইকেল থেমে আছে, চুপ। তাদের গা’য়ে হিম ঝরে পড়ছে টুপটাপ। শীতকাল মানে আসলে এইসব। শীতকাল মানে আসলে সবাই মিলে উষ্ণ হয়ে জড়িয়ে-জাপটিয়ে বাঁচতে চাওয়া, একসঙ্গে। এবং শীতকাল মানে আদতে সেলিব্রেট করা একটাই উৎসব। যা ভাল থাকার কথা বলে, বলে আনন্দ করে বেঁচে নেওয়ার কথা। বাটানগর বজবজ লিটল ম্যাগাজিন কার্নিভাল সেই উৎসবেরই একটা অঙ্গ।

কথাবার্তা:

9830181875, 7003020519, 8777585134

bblmcarnival@gmail.com

bottom of page